ড. মো. হেলাল উদ্দিন ছাত্রজীবন থেকেই সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা
রেখে আসছেন। তিনি নিজ গ্রামে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন
এবং বর্তমানে পল্টন কলেজ ও মেসবাউল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি
হিসেবে শিক্ষা উন্নয়নে কাজ করছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর
সহ-প্রতিষ্ঠাতা হিসেবে অসহায় শিক্ষার্থীদের বৃত্তি, বই বিতরণ ও নানা সহায়তা প্রদান
করেছেন। পাশাপাশি কিশোরকণ্ঠ ফাউন্ডেশন ও ইসলামিক হেরিটেজ ফাউন্ডেশনসহ একাধিক
সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি রাজধানী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, দারুল ইসলাম ট্রাস্টের ভাইস চেয়ারম্যান,
দৈনিক সংগ্রাম পত্রিকার পরিচালনা পর্ষদ সদস্য ও ঢাকাস্থ সিরাজগঞ্জ ফোরামের আহ্বায়ক
হিসেবে সমাজ উন্নয়নে ভূমিকা রাখছেন।
দরিদ্র মানুষের কর্মসংস্থান, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা,
বৃক্ষরোপণ, খাল পরিষ্কার, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক
কার্যক্রমে পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন মানবিক উদ্যোগে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
বিশেষ করে করোনাকালে খাদ্য ও চিকিৎসা সহায়তা, বস্তিবাসী ও বন্যার্তদের সহযোগিতা,
তরুণদের খেলাধুলা আয়োজন, মাদক ও ইভটিজিং প্রতিরোধ, রাস্তা সংস্কার ও যোগাযোগ
ব্যবস্থার উন্নয়নে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
সম্প্রতি তিনি ‘জুলাই অভ্যুত্থানের’ শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং
তাদের আর্থিকসহ নানাভাবে সহায়তা প্রদান করছেন।
এক কথায়
ড. মো. হেলাল উদ্দিন কেবল একজন রাজনীতিবিদ নন; তিনি একজন নিবেদিতপ্রাণ
সমাজসেবক ও সংগঠক, যিনি সর্বদা ঢাকা-৮ আসনের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ
করে রেখেছেন।